জ্যাকসনকে নিয়ে শ্রীদেবীর চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসনকে নিয়ে ছবি এঁকেছেন বলিউডের তারকা শ্রীদেবী। আর এ ছবিগুলো নিয়ে লন্ডন, দুবাই ও মুম্বাইয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। জানা গেছে, আগস্ট মাসের শেষ দিকে হবে প্রথম প্রদর্শনী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।পপসম্রাটকে নিয়ে ছবি আঁকার আগ্রহের কারণ জানতে চাওয়া হয়েছিল শ্রীদেবীর কাছে। তিনি বললেন, ‘আমার পছন্দের তালিকায় এখনো শীর্ষে আছেন মাইকেল জ্যাকসন। তাই তো তাঁকে নিয়ে এবার ছবি আঁকছি।’ এর বেশি কিছু জানাননি তিনি। বনি কাপুরের কাছ থেকে জানা গেছে, ইদানীং ছবি আঁকার কাজে বেশ ব্যস্ত আছেন শ্রীদেবী।