জ্যাকসনের আরও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন মাইকেল জ্যাকসন। ভক্তদের কাছে ফেরা আর হয়ে ওঠেনি তাঁর। তবে তাঁর কিছু গান, যা শ্রোতাদের কাছে পৌঁছায়নি, তা প্রচার করার প্রস্তুতি নিচ্ছেন তাঁর সংগীত প্রযোজক। তিনি ফ্রেড জারকিনস।ফ্রেড জারকিনস বলেন, ‘আমাদের কাছে তাঁর বেশ কিছু প্রচার না হওয়া গান এবং ভিডিও ফুটেজ আছে। এ গানগুলো নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করছি আমরা।’ জ্যাকসনের ইনভিন্সিবল অ্যালবামে তাঁর সঙ্গে কাজ করেছিলেন ফ্রেড। তিনি বলেন, ‘আমি জ্যাকসনের সঙ্গে টানা দুই বছর কাজ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম।’ আইএএনএস।