জ্যাকসনের আসবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের ঘরবাড়ির অন্দরমহল সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়ার সুযোগ আসছে সামনে। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মাইকেল জ্যাকসনের জন্য কেনা ৩০টি আসবাবের প্রদর্শনী। বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টের সময় কেন্টের এক বিলাসবহুল বাড়িতে থাকার কথা ছিল মাইকেল জ্যাকসনের। সেই বাড়িতে ব্যবহারের জন্যই কেনা হয়েছিল এসব আসবাব। এর মধ্যে আছে ১৬ ফুট দৈর্ঘ্যের একটি সুবিশাল সোফা এবং আর্মচেয়ার। তবে শুধু আসবাব নয়, প্রদর্শনী আয়োজকদের চেষ্টা মাইকেলের সেই বাড়ির পুরো একটি আবহ তৈরি করার। প্রদর্শনীর আয়োজক নিউব্রিজ সিলভারওয়্যার মিউজিয়াম অব স্টাইল। এই আসবাবগুলো শিগগির নিলামে বিক্রি হবে লাসভেগাসে। ওয়েবসাইট।