জ্যাকসনের গানের সঙ্গে শ্রীদেবীর নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনের মহাভক্ত শ্রীদেবী। অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ষষ্ঠ আসরে এসেও সেটার প্রমাণ রাখলেন এই বলিউড তারকা। অনুষ্ঠানটিতে তিনি এসেছিলেন মূলত তাঁর অভিনীত ইংলিশ ভিংলিশ ছবির প্রচারণার জন্য। তবে দর্শকের অনুরোধে সাড়া দিয়ে তিনি নাচতে রাজি হলেন মাইকেল জ্যাকসনের মতো করে। শর্ত জুড়ে দিলেন, অমিতাভকেও নাচতে হবে তাঁর সঙ্গে। সেটাই হলো। জ্যাকসনের গানের সঙ্গে ভালোই নাচলেন তাঁরা। উল্লেখ্য, ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে শ্রীদেবীর ইংলিশ ভিংলিশ। ১৯৯২ সালে খুদা গাওয়া ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শ্রীদেবী ও অমিতাভ। আইএএনএস।