জ্যাকসনের নতুন গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসে আসছে মাইকেল জ্যাকসনের নতুন একটি অ্যালবাম! মাইকেলের পুরোনো গান নয়, একদম অপ্রকাশিত কিছু গান থাকবে ব্রেকিং নিউজ নামের এই অ্যালবামে। ১৪ ডিসেম্বর বাজারে আসার কথা এই অ্যালবামের। এর প্রচ্ছদ করা হয়েছে কাদির নেলসনের একটি চিত্রকর্ম থেকে। প্রচ্ছদে দেখা যাবে মাইকেলের বিভিন্ন মঞ্চ পরিবেশনার চিত্র। আর সবার সামনে থাকবে মাথায় মুকুট পরিহিত মাইকেল জ্যাকসনের ছবি। এরই মধ্যে মাইকেল জ্যাকসনের অশ্রুতপূর্ব এই গান নিয়ে খোলা হয়েছে একটি ওয়েবসাইট। ওয়েবসাইট।