জ্যাকসনের নিথর দেহ দেখে চিৎকার করে ওঠে প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুর‌্যাকে গত বুধবার দ্বিতীয় দিনের মতো কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এ সময় পপতারকার এক দেহরক্ষী আদালতে সাক্ষ্য দেন। আলবের্তো আলভারেজের জবানিতে জ্যাকসনের মৃত্যুর পরের ক্ষণটি ধরা পড়েছে। তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ জুন ফোন পেয়ে পপসম্রাটের বাড়িতে ছুটে যাই। জ্যাকসনের ব্যক্তিগত কক্ষে গিয়ে দেখি, তিনি বিছানায় শুয়ে আছেন। মনে হলো, দেহে প্রাণ নেই। পাশে চিকিৎসক কনরাড মুর‌্যা দাঁড়িয়ে ছিলেন। জানতে চাইলে মুর‌্যা বলেন, “অবস্থা ভালো ঠেকছে না। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকতে হবে।” অথচ জ্যাকসনের ধড়ে যে প্রাণবায়ু নেই, সেটা কিন্তু মুর‌্যা তখনো বলেননি আমায়।’এ সময় জ্যাকসনের বড় ছেলেমেয়ে দুটি (প্রিন্স ও প্যারিস) ঘরে ঢোকে। বাবার অমন নিথর দেহ দেখে প্যারিস চিৎকার করে কেঁদে ওঠে। ওদের দুজনকে সামলে পাশের ঘরে নিয়ে যান আলভারেজ। ধারণা করা হচ্ছে, মুর‌্যার দেওয়া অতিমাত্রার চেতনানাশকের পার্শ্বপ্রতিক্রিয়াই জ্যাকসনের মৃত্যুর কারণ। মুর‌্যা দুই মাস ধরে জ্যাকসনকে ওই চেতনানাশক দিয়ে আসছিলেন। ওয়েবসাইট।