জ্যাকসনের সমাধিতে সাবেক স্ত্রীর ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে সমাধিটি। ঘটনা দেখে প্রথমটায় সবাই অবাক। পপসম্রাট মাইকেল জ্যাকসনের কবরে রাতারাতি এত ফুল এল কোত্থেকে! তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হয়নি এখনো, জন্মদিনও না। তাহলে এত ফুল কেন, আর দিলই বা কে? খোঁজ নিয়ে জানা গেল, জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মারি প্রিসলি (এলভিস প্রিসলির মেয়ে) ফুলগুলো পাঠিয়েছেন। এত ফুল কেন জানতে চাইলে লিসা প্রিসলি জানান, সমাধির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। পপসম্রাটের সমাধিতে অল্প কটা ফুল ও উপহারসামগ্রী দেখে খারাপ লাগল তাঁর। তাই ফুলগুলো পাঠিয়ে দিলেন। কথা প্রসঙ্গে লিসা প্রিসলি জানালেন, মাইকেল জ্যাকসন সূর্যমুখী ফুল খুব পছন্দ করতেন। ওয়েবসাইট।