জ্যাকসনের সম্মানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা মাইকেল জ্যাকসনের সম্মানে নাচবেন বলিউডের তারকা শহীদ কাপুর। কাল শনিবার রাতে ফিল্ম ফেয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শহীদ পপসম্রাটের প্রতি এই সম্মান প্রদর্শন করবেন। সেদিন জ্যাকসনের চারটি গানের সঙ্গে সরাসরি নাচবেন তিনি। তাঁর এই পরিবেশনার সময় হবে আট মিনিট। এ ব্যাপারে শহীদ বলেন, ‘আমি মাইকেল জ্যাকসনের দারুণ ভক্ত। এ কাজের দায়িত্ব পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আবার ভয় ভয়ও করছে।’ ওয়েবসাইট।