জ্যাকি আছেন থাকবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতাসে ভাসছিল, চায়নিজ টুয়েলভ জোডিয়াক ছবিটিই জ্যাকি চ্যানের আখেরি মারদাঙ্গা ছবি। আফসোসের সীমা ছিল না অনেকেরই। জ্যাকি এখন ৬৫তম কান উৎসবে। প্রচারণা চালাচ্ছেন নিজের এই শততম ছবিটির। বড় পর্দায় সেঞ্চুরির সঙ্গে সঙ্গে এই তারকা বললেন, ‘সবাইকে জানাতে চাই, মারদাঙ্গা ছবি থেকে অবসর নিচ্ছি না। আমি বোঝাতে চেয়েছিলাম, ছবিতে ঝুঁকিপূর্ণ স্টান্ট আর নেব না। কারণ, বিগত বছরগুলোতে এত বেশি স্টান্ট নিয়েছি আর এতগুলো হাড় ভেঙেছি, এখন শরীরের যত্ন নেওয়া দরকার। তা দরকার কাজ চালিয়ে যাওয়ার খাতিরেই।’ এনডিটিভি।