জ্যাকি চ্যানের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটখাটো গড়নের মানুষটার মার খেয়ে একদল লোক একে একে ধরাশায়ী হচ্ছে। মারের মাঝে যে বল থাকে, সেই বলের জোরে নয়; এতগুলো লোককে মানুষটা স্রেফ বুদ্ধি আর কৌশলবলে কুপোকাত করছেন। মার্শাল আর্ট ও কুংফুকে ছবিতে নান্দনিকভাবে তুলে ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জ্যাকি চ্যান। সেই ছোট্টটি থেকে কুংফু শেখা শুরু। এই ৫৬ বছর বয়সেও রোজ নিয়ম করে অনুশীলন করেন তিনি। অলিম্পিক গেমসে কুংফুকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি অলিম্পিক কর্তৃপক্ষের প্রতি তিনি এ আহ্বান জানান। তাঁর মতে, আর দশটা খেলার মতো কুংফুও অলিম্পিকে স্থান পেতে পারে; যেখানে প্রতিযোগীরা একে অন্যের বিপক্ষে লড়বে। ওয়েবসাইট।