জ্যাকি চ্যানের শেষ অ্যাকশন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জ্যাকি চ্যানের চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনায় চলচ্চিত্র ‘চায়নিজ জোডিয়াক’। এটিই তাঁর অভিনীত শেষ অ্যাকশন ছবি। অ্যাকশন ঘরানার ছবি থেকে বিদায় নিলেও এখনই চলচ্চিত্রজগেক বিদায় জানাচ্ছেন না হংকংয়ের এই ৫৮ বছর বয়সী অ্যাকশন তারকা। এখন থেকে অন্যান্য ঘরানার ছবিতে অভিনয় করবেন তিনি।১৯৯১ সালে মুক্তি পেয়েছিল জ্যাকি চ্যান অভিনীত ও পরিচালিত চলচ্চিত্র ‘আর্মার অব গড ২: অপারেশন কনডর’। এ ছবিতে এশিয়ান হক চরিত্রে অভিনয় করেন জ্যাকি। এবার ছবিটির সিক্যুয়েল ‘চায়নিজ জোডিয়াক’ তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন এই নির্মাতা ও অভিনেতা। এ ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে জ্যাকিকে। ফ্রান্স, চীন, তাইওয়ানসহ আরও কয়েকটি দেশে ছবিটির শুটিং হয়; বেশির ভাগ অ্যাকশন দৃশ্য ও স্টান্টে অংশ নিয়েছেন জ্যাকি নিজে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলিমেইল।‘চায়নিজ জোডিয়াক’ ছবির বিভিন্ন চরিত্রে জ্যাকির সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেতা অলিভার প্ল্যাট, ফরাসি অভিনেত্রী লরা ওয়েসবেকার, দক্ষিণ কোরীয় অভিনেতা ওন স্যাং-উ প্রমুখকে। এরই মধ্যে ছবির ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেখানে ঠাঁই পেয়েছে হাস্যরসে পূর্ণ সব অ্যাকশন দৃশ্য। এ ধরনের দৃশ্যের জন্য সুপরিচিত জ্যাকি চান।