জ্যাকুলিনের কল্যাণে শ্রীলঙ্কার দূতাবাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজের জন্মস্থান শ্রীলঙ্কা, এ তথ্য অনেকেরই জানা। তবে বলিউডের এই তারকা তাঁর ছেলেবেলার অনেকটা সময় কাটিয়েছেন বাহরাইনে। জ্যাকুলিন যখন বাহরাইনে ছিলেন, তখন সেখানে ছিল না শ্রীলঙ্কার দূতাবাস। এখনো নেই। তাই এই তারকা এগিয়ে এসেছেন বাহরাইনে শ্রীলঙ্কার একটি দূতাবাস খোলার ব্যাপারে। একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার অভিবাসীদের কথা ভেবে বাহরাইনে দূতাবাস খোলার প্রস্তাব দিয়েছেন জ্যাকুলিন। দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। দুই দেশের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ভাবতে বসেছেন। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন জ্যাকুলিনকে। মিড-ডে।