জ্যাজ শিখছেন আনুশকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যশিল্পী, সাংবাদিক এসব চরিত্রে অভিনয় তো করা হয়েছে। আনুশকা শর্মা এবার অভিনয় করছেন জ্যাজ সংগীতশিল্পীর ভূমিকায়। আর এ জন্য ইন্দো-অস্ট্রেলিয়ান এক শিল্পীর কাছে তালিম নেওয়া শুরু করেছেন তিনি। অনুরাগ ক্যাশপের নতুন ছবি বোম্বে ভেলভেট-এ ষাটের দশকের জ্যাজ গায়িকারূপে দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে আছেন রণবীর কাপুর। এই ছবিতে আরও অভিনয় করছেন পরিচালক করণ জোহর। তাঁকে দেখা যাবে খল চরিত্রে। মেট্রোপলিটন শহর হওয়ার আগে মুম্বাই কেমন ছিল—সেটাই তুলে ধরা হবে এ সিনেমায়। স্ক্রিন।