জ্যাজ-সন্ধ্যায় রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়া থেকে এসেছে জ্যাজ দল। নো মোর ব্লুজ, গার্ল টক, মোনালিসা, ফ্রিম ফ্র্যাম সস—হয়ে গেল একের পর এক হিট গান। কোরিয়ান একটি গানও গাইলেন তাঁরা। হঠাৎ নড়েচড়ে উঠলেন শ্রোতারা। কানে ঠেকছে চেনা সুর। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। নাহ্, সত্যিই বাজছে সেই সুর—আনন্দলোকে মঙ্গলালোকে...।হলভর্তি শ্রোতার জন্য এ এক চমৎকার বিস্ময়। কোরিয়ান কণ্ঠশিল্পী জুইয়াং পার্ক গাইছেন রবীন্দ্রসংগীত, তা-ও আবার গানের কথাগুলো না দেখেই। গান শেষে জানালেন, কোরিয়া থেকে বাংলাদেশে আসার পথে প্লেনে গানটা শুনেই মুগ্ধ হয়ে যান। সিদ্ধান্ত নেন এটা গাইবার। তুমুল হাততালিতে ফেটে পড়া হলঘর জানিয়ে দিল, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।৪ ফেব্রুয়ারি ঢাকার কোরিয়ান দূতাবাসে হয়ে গেল এই সংগীতসন্ধ্যা। এতে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন: কিউনজিন মিন, ইয়োজুন হুর ও ইয়াংজুন জাং।