জ্যানেট জ্যাকসনের নতুন ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইয়ের মৃত্যুশোক মাথায় নিয়ে কাজ করে যাওয়াটা খুব সহজ নয়। হোয়াই ডিড আই গেট ম্যারিড, টু? ছবিতে কাজ করতে গিয়ে ঠিক সেই কাজটিই করতে হয়েছে জ্যানেট জ্যাকসনের। গত বছরের ২৫ জুন আকস্মিকভাবে মারা যান মাইকেল জ্যাকসন। সে সময়েই পুরোদমে শুটিংয়ে ব্যস্ত ছিলেন জ্যানেট। কিন্তু জ্যানেট বলছেন, ওই সময়ে কাজ করাটা উল্টো শোক কাটিয়ে উঠতে সহায়তাই করেছে তাঁকে। কাকতালীয় ব্যাপারই বলতে হবে, হোয়াই ডিড আই গেট ম্যারিড, টু? ছবিতেও একজন শোকসন্তপ্ত মায়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যানেট। গত শুক্রবার মুক্তি পাওয়া কমেডি-ড্রামা ঘরানার এই ছবি টাইলার পেরি পরিচালিত হোয়াই ডিড আই গেট ম্যারিড, টু? ছবির সিক্যুয়াল। ওয়েবসাইট।