জ্যানেটের চুক্তিতে চটেছে পেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ব্ল্যাকগ্ল্যামা’র সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছেন গায়িকা ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির তৈরি চামড়ার কোট গায়ে চড়িয়ে বিজ্ঞাপনের জন্য পোজ দেবেন তিনি। এ ঘটনায় বেশ চটেছেন জীবজন্তুর অধিকার রক্ষায় আন্দোলনরত পেটার কর্মীরা। পেটার এক মুখপাত্র বলেছেন, তারকাদের ক্যারিয়ার যখন নিম্নগামী, তখনই তাঁরা এ কাজটি করেন। সস্তা জনপ্রিয়তার লোভে বিতর্কিত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজে নামেন। তবে জ্যানেট অতটা বেপরোয়া হবেন বলে মনে করি না আমরা। প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা না-করা নিয়ে জ্যানেটকে ফের ভাবার অনুরোধ জানিয়েছে পেটা। ওয়েবসাইট।