জ্যোতি ও 'অনিল বাগচীর একদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল বাগচীর একদিন ছবিতে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি
অনিল বাগচীর একদিন ছবিতে আরেফ সৈয়দ ও জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি প্রথম অভিনয় করেন আয়না ছবিতে। তাঁর অন্য ছবিগুলো হলো নন্দিত নরকে, রাবেয়া ও জীবনঢুলী। এবার তিনি অভিনয় করছেন অনিল বাগচীর একদিন ছবিতে। হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। এখন ছবিটির শুটিং হচ্ছে দিনাজপুরে।
গতকাল সোমবার সকালে জ্যোতি বলেন, ‘দিনাজপুর শহর এবং গ্রামের দিকে ছবিটির শুটিং হচ্ছে। শেষ কাজ করেছি পুনর্ভবা নদীর পাড়ে। বৃষ্টির জন্য একটু থেমে থেমে কাজ হচ্ছে। তাই সময়টা একটু বেশি লাগছে।’
ছবিতে ‘অনিল বাগচী’ চরিত্রে অভিনয় করছেন আরেফ সৈয়দ। অন্য অভিনয়শিল্পীরা হলেন শহিদুল আলম সাচ্চু, এস এম মহসিন, তৌফিক ইমন, ফারহানা মিঠু, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সানি জুবায়ের।
জ্যোতি আরও বলেন, ‘অনিল বাগচীর একদিন ছবির কারণে এবার ঈদে টিভির জন্য খুব বেশি কাজ করতে পারব না। আমি এই ছবির কাজে পুরো মনোযোগ দিচ্ছি।’