জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বর্ষার গান, মৌসুমি ফলের সমাহার নিয়ে গতকাল শুক্রবার জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণের আয়োজন করে।শুক্রবার সকালে শিক্ষার্থীদের সংগঠন উত্তরণ তাদের ক্যাম্পাস কার্যালয়ে এই আয়োজন করে। উত্তরণ প্রতিষ্ঠিত হয়েছিল ২৩ বছর আগে। এটি তাদের বার্ষিক অনুষ্ঠানের অন্যতম একটি।অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জগলুল হায়দার, কলেজছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার, সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাদ।