জ্যোতির চার নম্বর চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিকা জ্যোতি প্রথম অভিনয় করেন কবরী সারোয়ার পরিচালিত আয়নাতে। এরপর বেলাল আহমেদের নন্দিত নরকে, সর্বশেষ তানভীর মোকাম্মেলের রাবেয়াতে। কয়েক বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করছেন জ্যোতি। ছবির নাম জীবনঢুলী। পরিচালক তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর। ছবিতে জ্যোতি অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদের বিপরীতে।জ্যোতি বললেন, ‘রাবেয়ার পর আবার তানভীর মোকাম্মেলের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। অনেক আনন্দের।’১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক গরিব ঢাকি জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতার গল্প নিয়ে ছবিটি। জীবনকৃষ্ণ দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন জ্যোতি। তথ্য মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছে তানভীর মোকাম্মেলের জীবনঢুলী।