জ্যোতিষীর খোঁজে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২৮ বছর বয়সে কত কাণ্ডই না করে বসে আছেন তিনি। প্রেম, বিয়ে, অল্প বয়সে বাচ্চা নেওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন—এসবের জন্য ঘুরেফিরে বারবার খবরের শিরোনাম হয়েছেন ব্রিটনি স্পিয়ার্স। এখন আবার ঘটা করে নেমেছেন জ্যোতিষীর সন্ধানে। জ্যাসন ট্র্যাউইকের সঙ্গে সম্পর্কটা সম্প্রতি ভালো যাচ্ছে না তাঁর। ভবিতব্যে কী আছে জানতে হাত দেখাতে চান জ্যোতিষীকে। তাই শরণাপন্ন হয়েছেন তারকা জ্যোতিষী রাসেল গ্র্যান্টের। তবে রাসেল বলেছেন, ‘ব্রিটনির অফিস থেকে একটি ই-মেইল পেয়েছি। তিনি হাত দেখাতে চেয়েছেন। কিন্তু এর সত্যাসত্য যাচাই করে দেখতে হবে।’ ওয়েবসাইট।