জ্যোতিষীর ভূমিকায় জ্যোতিষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফিচার পাতা ‘ছুটির দিনে’ রাশিচক্রে নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ পদ্ধতি প্রয়োগ করে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়েছেন কাওসার আহমেদ চৌধুরী। সম্প্রতি তিনি একটি নাটকে জ্যোতিষীর চরিত্রে অভিনয় করলেন। নাটকের নাম বিলিভ ইট অর নট। এটি রচনা ও পরিচালনা করেছেন হিজল জুবায়ের। মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে অভিনয় প্রসঙ্গে কাওসার আহমেদ চৌধুরী বললেন, ‘নাটকের গল্প জন্মান্তরবাদ নিয়ে। বাস্তবে যে কাজটি এখন করি, সেই জ্যোতিষবিদের চরিত্রে আমি অভিনয় করেছি। যদিও এর আগে একই চরিত্রে আরও কয়েকটি নাটকে আমি কাজ করেছিলাম, তবে এবারের বিষয়টি একটু অন্য রকম। এখানে আমাকে ভাগ্য নির্ধারণ করতে হয়নি, ভবিষ্যৎ বলতে হয়েছে। কারণ নাটকে আমার মক্কেলের (মোশাররফ করিম) মাথায় অদ্ভুত সব ভাবনা কাজ করছে। মাথা থেকে এই ভূতটা নামানোর জন্য আমি তাঁকে পরামর্শ দেওয়া শুরু করি।’ জানা গেছে, নাটকটি এবার ঈদের জন্য নির্মিত হয়েছে।