জ্যোতিষীর ভেলকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার রাতের কথা। রিয়ালিটি শো বিগ বস ৪-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠান চলছে। বিজন দারুওয়ালা নামের এক জ্যোতিষী গণনা করে বললেন, ‘বিগ বস ৫-এও সঞ্চালকের চেয়ারটা সালমান খানের দখলে থাকবে। এর পরপরই জানা যায় খবরটা। কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এ বছরের দ্বিতীয়ার্ধে রিয়ালিটি শোর পঞ্চম কিস্তির কাজ শুরু হবে। সেখানে সঞ্চালকের ভূমিকায় সালমান খানই থাকছেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আসলে ‘বিগ বস’ কর্তৃপক্ষের সঙ্গে সালমানের দুই বছরের চুক্তি হয়েছিল। সেটি এত দিন গোপন ছিল। তাহলে কি জ্যোতিষী বাবা বিষয়টি আগে থেকেই জানতেন! নাকি সবটাই ভেলকি? ওয়েবসাইট।