জ্যোতিষীর ‘না’, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বড় পর্দার তারকারা ছোট পর্দার নানা অনুষ্ঠানে অংশ নেন। জানা গেছে, রাজ্জাক থেকে শুরু করে এই প্রজন্মের প্রায় সব তারকাই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে এবার ঈদে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না রিয়াজ। কেন? রিয়াজ বললেন, ‘ঈদের আগে ক্যামেরার সামনে দাঁড়ানোয় বারণ আছে। আর শুটিংয়ের জন্য কোনো রকম মেকআপ নেওয়া যাবে না।’ কে বারণ করেছেন?‘আমার পরিচিত এক জ্যোতিষী। তাঁর মতে, বারণ না শুনলে আমার নাকি বড় ক্ষতি হবে। তাই এবার ঈদে কোনো শুটিং করছি না। তবে এফএম রেডিওর অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা আছে।’