জয় চেয়ে লতার উপবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ খবরটি লেখার সময় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ খেলছে ভারত ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রান তখন ২৪ ওভারে দুই উইকেটে ৯৮। এদিকে প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর ভারতীয় ক্রিকেট দলের জয় চেয়ে কাল শনিবার উপোস করেছেন। ভারতীয় দলের জয় কামনা করে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি উপোস করেন। উপোস শুরু করার আগে লতা বলেন, ‘আমি চাই, আমার পুত্রসম শচীন শতরান করে উজ্জ্বল করুক ভারতের কোটি মানুষের মুখ।’ লতা মুঙ্গেশকর অবশ্য ফাইনাল খেলা দেখতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে পারেননি। তবে ঘরে বসে খেলা দেখেছেন। সঙ্গে ছিলেন তাঁর বোন ঊষা।