জয়দেব বিশ্বাসের 'কারুশিল্পের নান্দনিকতা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল শুরু হয়েছে তরুণ শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী। সোমবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার ও কারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপক শিল্পী আব্দুশ শাকুর শাহ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ।
প্রদর্শনীতে উডওয়ার্ক, মেটাল ওয়ার্ক, ট্যাপেস্টি, বাটিক, স্ক্রিন প্রিন্ট মুখোশ ইত্যাদি মাধ্যমের মোট ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।