জয়নাল আবেদিনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠাগার নিয়ে রেডিওতে নিজের স্বপ্নের গল্প বলবেন জয়নাল আবেদিন। শুক্রবার রাত দুইটায় এবিসি রেডিও ৮৯.২ এফএেমর ‘বিশেষ দ্রষ্টব্য’ অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। বলবেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বাংলায় পড়ে শোনানো হবে হেলেন কেলারের দ্য স্টোরি অব মাই লাইফ বইয়ের কিছু অংশ। এ ছাড়া থাকবে কুইজ প্রতিযোগিতা। বিজয়ীরা পাবেন রকমারির সৌজন্যে পুরস্কার।
আর জে কাশফিয়ার উপস্থাপনায় রকমারি ডটকমের সৌজন্যে ‘বিশেষ দ্রষ্টব্য’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত দুইটা থেকে ভোররাত চারটা পর্যন্ত।