জয়নুল-কামরুল প্রদর্শনীর সময়সীমা বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম এবং পটুয়া কামরুল হাসানের ৯৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে তাঁদের বাছাই করা ১০০ শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী।
প্রদর্শনীর সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রদর্শনী আজ থেকে বুধবার পর্যন্ত সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা এবং শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। বৃহস্পতিবার বন্ধ।