জয়নুল স্মরণে চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মরণে ১৮ জন শিল্পীর তিন দিনের যৌথ প্রদর্শনী গতকাল সোমবার শেষ হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনী শুরু হয়েছিল গত রোববার। প্রদর্শনীতে অংশ নেওয়া ১৮ জন শিল্পী হলেন: আফরোজা খন্দকার, আফজালুর রহিম, কাজী ওয়াহিদ আরা, গোলাম সারোয়ার, তাসমিন চৌধুরী, প্রদীপ কুমার চক্রবর্তী, ফারজানা আহমেদ, ফাতেমা আক্তার, মহিউদ্দিন আহম্মেদ, মোকাররম হোসেন, লিটন ভূঁইয়া, শিবনাথ বিশ্বাস, শেখর, সুদীপ্ত মল্লিক, শামীম সুব্রানা, হাসিনা ইয়াসমিন, সামিনা নাফিজ ও কুদসিয়া বেগম। তাঁদের বিভিন্ন মাধ্যমে করা ৮৫টি শিল্পকর্ম ছিল এ প্রদর্শনীতে।