প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকৃতির সামনে ফুল ছড়িয়ে, প্রদীপ জ্বালিয়ে, ক্যানভাসে ছবি এঁকে, মঞ্চে গান গেয়ে শিল্পাচার্য জয়নুল আবেিদনের জন্মশতবার্ষিকী উদ্যাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘জয়নুল জন্মশতবর্ষ অনুষ্ঠানমালা’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পীদের চিত্র অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর শত প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিরা।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন, শিল্পী হাশেম খান, কেরামত মাওলা প্রমুখ। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও উদীচীর সহসভাপতি অধ্যাপক মতলুব আলী।