জয়নুলে জাপানি শিল্পকর্মের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির দুটি কক্ষে চলছে জাপানি শিল্পী মিনামি ওগুরার একক চিত্রকর্ম প্রদর্শনী। চিত্রকর্মের সংখ্যা ৫০। বিমূর্ত ধারার এসব চিত্রকর্মের বেশির ভাগই ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে আঁকা। তবে জলরং ও অ্যাক্রেলিক মাধ্যমেরও কিছু চিত্রকর্ম রয়েছে। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী। চলবে ১৪ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। শিল্পী মিনামি ১৯৮৪ সালে জাপানের হোক্কাইডোতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে জাপানের মেইসি বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্রে স্নাতক এবং ২০১০ সালে টোকিও জোকেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে মিনামির ছয়টি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া তিনি বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন।লোকসংগীতের অ্যালবাম ‘সমর্পণ’ফকির লালন শাহ, হাসন রাজা ও বাউল শাহ আবদুল করিমের গান গেয়েছেন হাবিব, অর্থহীন ও ওয়ারফেইজ। অ্যালবামের নাম সমর্পণ। তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও নিবিড় করে তুলে ধরার জন্যই মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক ব্যতিক্রমী এই ফোক অ্যালবাম প্রকাশ করেছে। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ অ্যালবাম ঈদের আগেই বাজারে পাওয়া যাবে। গত ৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলালিংক।অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব মার্কেটিং অপারেশনস রাশেদ হাসান, সিইও অব ডেডলাইন মিউজিক তানভীর চৌধুরী, অর্থহীন ও ওয়ারফেইজের সদস্যরা ও শিল্পী হাবিব ওয়াহিদ। অ্যালবামে ওয়ারফেইজ ব্যান্ড গেয়েছে ‘আরশিনগর’, ‘খাঁচার ভেতর’, ‘জাত গেলো’—এই গান তিনটি; হাবিব গেয়েছেন—‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’ এবং অর্থহীন ব্যান্ড গেয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘লোকে বলে, বলেরে’ ও ‘একদিন তোর হইবোরে মরণ’।ভারতীয় শিল্পীর একক চিত্রকলা প্রদর্শনী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে ভারতের শিল্পী দীপালী সাহার ‘পরিবেশের মৃত্যুযন্ত্রণা: রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। বেলা ১১টায় বেঙ্গল শিল্পালয়ে সাত দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। মঞ্চকথার রবীন্দ্র সংখ্যা প্রকাশিতনাটকবিষয়ক সাময়িকপত্র মঞ্চকথার বিশেষ রবীন্দ্রসংখ্যা প্রকাশিত হয়েছে। ভারত ও বাংলাদেশের রবীন্দ্রগবেষকদের লেখায় সমৃদ্ধ এ সংখ্যায় রবীন্দ্রনাথের ‘রঙ্গমঞ্চ’ প্রবন্ধটি পুনর্মুদ্রিত হয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাট্যে প্রেম-পূজা নিয়ে লিখেছেন তারক সেনগুপ্ত, ডাকঘর নাটক নিয়ে নতুন ভাবনা লিখেছেন বাবুল বিশ্বাস, অভিনেতা রবীন্দ্রনাথ নিয়ে লিখেছেন তানভীর আহমেদ, চণ্ডালিকা নাটক নিয়ে লিখেছেন শেখ মেহেদী হাসান, রবীন্দ্রনাথের সঙ্গে যাত্রার সম্পর্ক নিয়ে লিখেছেন মিলন কান্তি দে । শুধু নাটক নয়, রবীন্দ্রনাথের গান নিয়েও একটি ঋদ্ধ প্রবন্ধ আছে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের মঞ্চে উপস্থাপিত ছয়টি রবীন্দ্রনাটক নিয়ে আলোচনা ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে ছয়টি লেখা রয়েছে। সরকারি অনুদানে নির্মিত ১৪টি নাটকের অ্যালবাম দিয়ে সাজানো হয়েছে একটি বিভাগ। নাট্যজন রুদ্র প্রসাদ সেনগুপ্তের একটি অণুসাক্ষাৎকারও আছে এই বিশেষ রবীন্দ্রসংখ্যায়। সম্পাদনা করেছেন ওয়াহিদুল ইসলাম। সংখ্যাটি আজিজ সুপার মার্কেটের পাঠক সমাবেশ, আবৃত্তিমেলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিলেকোঠা ও কফিহাউস এবং নাটকসরণির থিয়েটার কর্নারে পাওয়া যাচ্ছে।