জয়নুলে দলীয় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুল, পাখি, নদী, নারী ও বাংলার নিসর্গকে বিষয় করে সমকালীন সাতজন শিল্পী এঁকেছেন প্রায় অর্ধশত ছবি। এর সঙ্গে আছে কিছু বিমূর্ত রীতির ছবিও। প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।গতকাল বৃহস্পতিবার সকালে ‘সেভেন ফ্রম উইদিন আউটওয়ার্ড’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী। শিল্পীরা হলেন: আসমিতা আলম, চিন্ময়ী সিকদার, কান্তিদেব অধিকারী, ইকবাল হায়দার, মেহেদী হাসান, পীযূষ কান্তি সরকার ও সৌল হাচ্ছা। প্রদর্শনী চলবে ২৫ মে পর্যন্ত।