জয়নুলে নবীন শিল্পীদের যৌথ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতি প্রাচ্যকলার, তবে কাজটি করা হয়েছে ডিজিটাল প্রিন্টে। রক্তকরবী নাটকের পোস্টার। ভবিষ্যৎ প্রাচ্যকলা রীতি কাজ কেমন হতে পারে তারই একটি ধারণা তুলে ধরা হয়েছে এতে। এই শিল্পকর্ম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে। ১৫ ফেব্রুয়ারি থেকে জয়নুল গ্যালারিতে চারুকলা অনুষদের ১৩তম ব্যাচের ২৯ জন নবীন শিল্পীর ২৯টি শিল্পকর্ম নিয়ে এ যৌথ প্রদর্শনী শুরু হয়েছে।
অনুষদের বিভিন্ন বিভাগ থেকে ২০১০ সালে এমএফএ ডিগ্রি পাওয়া ২৯ শিল্পী তাঁদের নিজ নিজ মাধ্যমের কাজ উপস্থাপন করেছেন এ প্রদর্শনীতে। ফলে তেলরং, জলরং, প্রাচ্যকলা, ছাপচিত্র, ভাস্কর্যসহ বৈচিত্র্যময় শিল্পসম্ভার উপস্থাপিত হয়েছে এ প্রদর্শনীতে।
জীবনের অতিপ্রয়োজনীয় উপকরণ পানি নিয়ে ডিজিটাল প্রিন্টের কাজ করেছেন কান্তা রহমান। জলরঙে চিত্রকর্ম করেছেন প্রাচ্যকলা বিভাগের শফিকুল ইসলাম। গ্রাফিকস ডিজাইনের শিক্ষার্থী তুমুল ইবনে মাহবুব করেছেন মিশ্র মাধ্যমে চিত্রকর্ম। ছাপচিত্র করেছেন শিল্পী আসেফ উদ-দোলা নূর। কেয়া মেজবার আলোকচিত্রে উঠে এসেছে চারুকলার সিঁড়িতে বসে থাকা একা একটি মেয়ে। প্রদর্শনীটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।