জয়নুলে প্রাচ্যকলা শিল্প প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচ্য চিত্রকলার ধারাকে নতুনভাবে সমসাময়িক ভাবনায় উপস্থাপন করার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ২২ জন শিল্পীর যৌথ প্রদর্শনী। ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ আয়োজিত এ প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ২৮টি। গত ৩০ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। কাল রোববার প্রদর্শনী শেষ হবে।
এটি ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের চতুর্থ যৌথ প্রদর্শনী। ২০০৯ সালে ২১ জন শিল্পীর কাজ নিয়ে গ্রুপটির যাত্রা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রদর্শনী। শিল্পীরা দেশের নিসর্গ, ঐতিহ্যবাহী নকশা, ফুল, পাখিসহ বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন। প্রদর্শনী বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।