জয়নুলে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ, প্রকৃতি ও চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদান প্রাধান্য পেয়েছে জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীর নবীন শিল্পীদের সৃজনকর্মে। তাঁরা এঁকেছেন দূষণকবলিতৃ বুড়িগঙ্গার দৃশ্য। ঐতিহ্যবাহী খাবার বাকরখানি তৈরি করছে কারিগর। এ ছাড়া আছে নৌকা, গাছপালা, নৈসর্গিক দৃশ্য, মানব-দেহাবয়ব প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে গতকাল সোমবার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। শুভেচ্ছা বক্তব্য দেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারপারসন ফরিদা জামান।প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তরুণ শিল্পীদের মধ্যে মানব অবয়ব আঁকার আগ্রহ লক্ষণীয়। অনেকেই গতানুগতিক ধারার বাইরে এসে নিরীক্ষাধর্মী কাজ করছেন। প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।ইউজিসির কবিতা অঞ্জলি ও শিল্পকর্ম সংগ্রহ প্রকাশসম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভাষা দিবসে নিবেদিত কবিতা অঞ্জলি ও ইউজিসির শিল্পকর্ম সংগ্রহ শিরোনামের দুটি বই প্রকাশ করে। গতকাল বিকেলে ছিল বই দুটির প্রকাশনা অনুষ্ঠান। মঞ্জুরি কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে এর নিজস্ব মিলনায়তনে। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিল্পী হাশেম খান ও খোন্দকার আশরাফ হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনের সচিব মো. খালেদ। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের গাওয়া ‘তোমার আনন্দ ওই এল দ্বারে’ রবীন্দ্রসংগীতটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অতিথিরা বলেন, ‘দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কমিশনের কর্মপরিধি অনেক বেড়েছে। তবু কমিশন কর্তৃপক্ষ বিভিন্নমুখী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। চারুকলা কর্মশালা এবং কবিতা পাঠের আসর, সেমিনার এবং এই বইয়ের প্রকাশনা তারই প্রমাণ।’ কমিশন সূত্রে জানা যায়, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ২৯ জন শিক্ষক-শিল্পীর অংশগ্রহণে একটি চারুকলা কর্মশালার আয়োজন করেছিল। সেই কর্মশালা থেকে কমিশন পেয়েছিল ৩৫টি চিত্রকর্ম। এ ছাড়া কমিশনের সংগ্রহে আরও কিছু চিত্রকর্ম রয়েছে। মূলত সেসব চিত্রকর্মের আলোকচিত্রই স্থান পেয়েছে ইউজিসির শিল্পকর্ম সংগ্রহ গ্রন্থে। কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন সমরজিত্ রায় চৌধুরী, বুলবন ওসমান, হাশেম খান, রফিকুন নবী, বীরেন সোম, শিশির ভট্টাচার্য্য, ফরিদা জামান প্রমুখ।অন্যদিকে ২০০৯ সালের শহীদ দিবস উপলক্ষে কমিশন ২০ জন শিক্ষক-কবির অংশগ্রহণে আয়োজন করেছিল স্বরচিত কবিতা পাঠের আসর ও সেমিনার। ওই আসরে পঠিত কবিতাগুলো এবং সেমিনারের মূল প্রবন্ধ নিয়েই রচিত ভাষা দিবসে নিবেদিত কবিতা অঞ্জলি বইটি।প্রকাশনা অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফাহিম হাসান চৌধুরী, লাইসা আহমেদ, লীনা তাপসী খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সংগীত পরিবেশন করেন।