জয়ন্তীর জলছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট ১২ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘জয়ন্তীর জলছবি’ শিরোনামে আট দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল ‘অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র’ এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পী হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, সাঈদা কামাল, আইভি জামান, ফরিদ হোসেন, রশীদ আমিন প্রমুখের শিল্পকর্ম স্থান পায়। এ ছাড়া রয়েছে আলোকচিত্রী গোলাম মুস্তাফার কয়েকটি আলোকচিত্রও।
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামে ২০১৫ সালের সেপ্টেম্বরে ‘অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র’ আয়োজিত তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে ১২ জন চিত্রশিল্পী অংশ নিয়ে যেসব ছবি আঁকেন, তাঁদের সেসব চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ। শুভেচ্ছা বক্তব্য দেন উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা মো. ইমদাদুল হক।