জয়ললিতা ছয়বার ফিল্মফেয়ার পেয়েছিলেন !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ললিতা যখন রাজনীতিবিদ
জয়ললিতা যখন রাজনীতিবিদ

ভারতের তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম রাজনীতিতে সাফল্য পাওয়ার আগে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি যেমন ছয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তেমনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন ছয়বার!

অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা জয়ললিতার মৃত্যুতে গোটা রাজ্যে এখন শোকের ছায়া। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮।
রাজনীতিতে আসার আগে তিনি ১২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, ইংরেজিসহ অনেক ভাষার ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তাঁর।
১৯৬১ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সেটি ছিল কন্নড় একটি ছবি। একই বছর একটি ইংরেজি ছবিতেও কাজ করেছিলেন জয়ললিতা। এর তিন বছর পর তিনি নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন। বেশ কয়েকটি ছবির প্লেব্যাকও করেছেন এই নেত্রী।
জয়ললিতা জয়রাম সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৯২ সালে। তামিল সেই ছবিটিতে রাজনীতিবিদের চরিত্রেই পর্দায় হাজির হয়েছিলেন। বলিউড বাবল

নায়িকা জয়ললিতা ছবি
নায়িকা জয়ললিতা ছবি