জয়ার ছবি ছাড়লেন কেন কারিনা?

দিল ধাড়াকনে দো ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিল কারিনা কাপুরকে৷ তিনি ছবির চরিত্রটি নেননি৷ এখন সেই চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা৷ জয়া আখতারের এই ছবিতে কেন অভিনয় করলেন না কারিনা? কারণ আর কিছু নয়, ছবির পুরো দলের সঙ্গে তিন মাসের ক্রুজে যেতে পারবেন না তিনি৷ কারিনা বলেছেন, বিয়ের পর অনেক কিছুই পাল্টে গেছে৷ এখন থেকে তিনি শুধু সেই ছবিগুলোতেই অভিনয় করবেন, যে ছবিগুলোতে কাজ করার পরও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ থাকবে৷
বলিউড অভিনেতা-প্রযোজক সাইফ আলী খানের স্ত্রী অভিনেত্রী কারিনা বিষয়টির ব্যাখ্যা করেছেন এভাবে: ‘আমি এখন জীবনের এমন একপর্যায়ে আছি, যেখানে সবকিছুই পরিবর্তিত হয়েছে৷ আমি বিবাহিত৷ পরিবারকে সময় দেওয়াটাই আমার পছন্দ ।’ তিনি আরও বলেন, ‘তিন বা চার মাসের জন্য আমি বাইরে থাকতে পারি না । জয়ার ছবিটি ফিরিয়ে দেওয়ার কারণ এটাই । তিন মাসের জন্য ক্রুজে আমি যেতে পারতাম না । এমন ছবিতেই আমি অভিনয় করব, যেটা আমার সময়ের সঙ্গে মিলবে।’