জয়ার জন্য ন্যান্সির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জয়া আহসান বড় পর্দায় ঠোঁট মেলাবেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির গানে। চলচ্চিত্রের নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাফি উদ্দিন সাফি। গতকাল সোমবার ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে চলচ্চিটির গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। কবির বকুলের লেখা ‘আকাশ হতে আমি চাই’ শিরোনামের গানের সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ন্যান্সি বলেন, ‘ইমন ভাইয়ের সঙ্গে এর আগে আমি “ভালোবাসার রং” ছবিতে কাজ করেছিলাম। কবির বকুল ও শওকত আলী ইমনের সঙ্গে গাওয়া “ভালোবাসার রং” ছবিটির “গভীরে গভীরে” গানটি ভীষণভাবে শ্রোতাপ্রিয় হয়েছে। আশা করছি নতুন গানটি আগের গানের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।’নির্মাতা সূত্রে জানা গেছে, গানটি ইন্টারনেটের মাধ্যমে মালয়েশিয়া পাঠানো হয়েছে। সেখানে ন্যান্সির এই একক গানটির সঙ্গে নায়িকা জয়া আহসান শুটিংয়ে অংশ নেবেন। সাফি উদ্দিনের পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ চলচ্চিত্রের শুটিং চলছে মালয়েশিয়ায়। সেখানে শুটিংয়ে অংশ নিচ্ছেন জয়া আহসান, শাকিব খান, আরেফিন শুভ, সাজু খাদেম। মালয়েশিয়ায় শুটিং শেষ করে ২৬ অক্টোবর পুরো ইউনিট দেশে ফিরবে।