জয়ার নতুন ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টার নাটকে দেখা গেলেও দীর্ঘ ধারাবাহিক নাটকে জয়া আহসানকে দেখা যায় না খুব বেশি। জয়া এখন অভিনয় করছেন মাহফুজ আহমেদ পরিচালিত চৈতা পাগল ধারাবাহিকে। এরপর জয়া অভিনয় করতে যাচ্ছেন আরও একটি ধারাবাহিক নাটকে। অনিমেষ আইচ পরিচালিত ২৬ পর্বের এই ধারাবাহিকের নাম পথ গেছে বেঁকে। জয়া আহসান বলেন, ‘ধারাবাহিকটির পর্বসংখ্যা বেশি নয়। আর সবকিছু মোটামুটি ব্যাটে-বলে মিলেছে। তাই কাজটা করতে পারছি। নাটকে আমার চরিত্রটি একজন নারী ফটোগ্রাফারের, যে লন্ডন থেকে দেশে এসে তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধুর বাসায় ওঠে।’অনিমেষ আইচ বলেন, ‘পথ গেছে বেঁকে মূলত পারিবারিক জীবনের গল্প। আলম আর নীরা নামের দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকে। তারা মোটামুটি অবস্থাসম্পন্ন। তাদের সঙ্গে লন্ডন থেকে আসা আলমের বিশ্ববিদ্যালয়ের বন্ধুটি যোগ দেওয়ার পর কাহিনি অন্য দিকে মোড় নিতে শুরু করে।’ মানুষ বদল-এর পর পথ গেছে বেঁকে অনিমেষ আইচের দ্বিতীয় ধারাবাহিক। পথ গেছে বেঁকে নাটকের শুটিং শুরু হবে শিগগিরই।