জয়ার ‘চন্দ্রাবতী লটারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রাবতী। সিনেমার জনপ্রিয় নায়িকা। নিজের অভিনীত চলচ্চিত্র রূপালী আঁধার দেখার জন্য প্রেক্ষাগৃহে গিয়ে দেখে, হলে কোনো দর্শক নেই! ভয়ানক হাহাকার কাজ করে তার মধ্যে। চন্দ্রাবতী দর্শকদের হলমুখী করার জন্য উদ্যোগ নেয়। সিনেমার টিকিটের সঙ্গে একটা লটারির টিকিট দেওয়া হয়। তাতে পুরস্কার হিসেবে থাকে নায়িকা চন্দ্রাবতীর সঙ্গে এক দিন কাটানোর সুযোগ! লটারি জিতে যায় অদ্ভুত বৈশিষ্ট্যের তিনজন মানুষ। তাদের সঙ্গে একটা দিন কাটাতে গিয়ে চন্দ্রাবতী অদ্ভুত খেলায় জড়িয়ে যায়।—চন্দ্রাবতী নাটকের গল্প। ‘চন্দ্রাবতী’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কাহিনি, নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নিজের ঈদের এ নাটক নিয়ে জয়া বললেন, ‘চন্দ্রাবতী একেবারেই অন্য রকম গল্প। কাজটাও খুব ভালো হয়েছে। নাটকটির শুটিংয়ের জন্য একটা পুরো সিনেমা হল ভাড়া নেওয়া হয়েছিল। টাঙ্গাইলে বর্ষণ সিনেমা হল।’জয়া জানালেন, এবার তিনি আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। নামপূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি। আগামী ৪ আগস্ট ছবির কাজ শুরু হবে। নিজেকে এখন তিনি ছবিটির জন্য প্রস্তুত করছেন। তার ফাঁকে ঈদের জন্য কয়েকটি কাজ করছেন।