ঝামেলায় শাহরুখ-সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতাতপ নিয়ন্ত্রিত একটা ঢাউস গাড়ির ভেতর বসার জায়গা, ঘুমানোর জায়গা, বাথরুম, মেকআপ রুম, ছোট্ট আকারের রান্নাঘর থেকে শুরু করে সবই রয়েছে। কিন্তু গাড়িটি রাখবে কোথায়? তেমন কারপার্কিং মুম্বাইয়ে নেই। এ নিয়ে একসময় মুশকিলে পড়েছিলেন অমিতাভ বচ্চন। রাস্তার ধারে রাখলে পুরসভার আপত্তি। আবার সোয়া কোটি রুপির সম্পত্তির নিরাপত্তার অভাব, তার ওপর ট্রফিক পুলিশের জরিমানা। অমিতাভ বচ্চন কোনোমতে একটা ব্যবস্থা করে নিয়েছিলেন।কিন্তু এবার তার চেয়েও দামি ঢাউস গাড়ি কিনে মুশকিলে পড়েছেন সালমান খান ও শাহরুখ খান। সালমানের আকাশি নীল রঙের ভ্যানিটি ভ্যান এখন থাকে তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচেই, নিরাপত্তার ঘেরাটোপে। আর শাহরুখের মেরুন রঙের মোবাইল টেলর ভ্যানটি দাঁড়িয়ে থাকে বান্দ্রাতে তাঁর মান্নাত বাংলোর সামনে।এদিকে এ দুটি গাড়ির পার্কিংয়ের ব্যাপারে আপত্তি তুলেছে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশ। গত সোমবার অবৈধভাবে পার্কিং করার জন্য সালমান খানকে এক হাজার ২০০ রুপি জরিমানা করেছে তারা।