ঝামেলার নম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অমিতাভ বচ্চন একটা মুঠোফোন নম্বর দিয়েছিলেন কদিন আগে। পুরোটা নয়, নয় সংখ্যার অপূর্ণাঙ্গ একটি নম্বর ছিল সেটি। তাতেই কম্ম কাবার! ওই খোঁড়া নম্বরটির পেছনে শূন্য থেকে নয় পর্যন্ত যোগ করে তাঁরা সেটি সচল করার প্রচেষ্টা চালিয়েছিলেন। আর এতে ঘুম হারাম হয়েছে ভারতের পাতিয়ালার পুনিত বানসাল নামের এক লোকের। অমিতাভ যে নম্বরটি দিয়েছিলেন, তার সঙ্গে শূন্য যোগ করলেই পুনিতের নম্বর। এ পর্যন্ত নাকি প্রায় ১০ হাজারের বেশিবার মুঠোফোনে হ্যালো হ্যালো করতে হয়েছে এই ভদ্রলোককে! তাই গত শুক্রবার তিতিবিরক্ত হয়ে তিনি অমিতাভ ও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন। শুধু পুনিতই নন, এ রকম ঝক্কি পোহাতে হয়েছে আরও বেশ কয়েকজনকে। অমিতাভও নাকি তাঁর সহকারীর মাধ্যমে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। টিএনএন।