ঝামেলায় রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান ফুটবল তারকা মিরোস্লাভ ক্লোসা ও রিয়ান্না
জার্মান ফুটবল তারকা মিরোস্লাভ ক্লোসা ও রিয়ান্না

এই একটা ট্রফির কত মূল্য, কত গুরুত্বপূর্ণ, কত মহিমান্বিত, সেটা লিওনেল মেসিকে জিজ্ঞেস করে দেখুন। জীবনভর জেতা রাশি রাশি পুরস্কার মেসির কাছে অর্থহীন। বিশ্বকাপটা যে একদম কাছে গিয়েও ছুঁয়ে দেখা হলো না! চাইলে মেসি ছুঁতেও পারতেন না। কারণ, ফিফার নিয়ম, বিশ্বকাপের ট্রফিটা শুধু বিশ্বকাপজয়ী ফুটবলার আর দেশের রাষ্ট্রপ্রধানেরা ধরতে পারেন। এই নিয়মের কারণে সম্ভবত ঝামেলায় পড়তে যাচ্ছেন রিয়ান্না। এই সংগীত তারকা নিজেই স্বীকার করেছেন, ট্রফিটা শুধু হাত দিয়ে ধরেনইনি, চুমুও খেয়েছেন! বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্রাজিলে যাওয়ার পর এই কাণ্ড করেছেন রিয়ান্না। তুলেছেন সেলফিও। এখন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ ফিফা নেয় কি না, সেটাই দেখার। মেইল অনলাইন।