ঝালকাঠিতে বিভাগীয় নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী বরিশাল বিভাগীয় নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ নাট্যোৎসবের আয়োজন করেছে। ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। নাট্যোৎসবের আহ্বায়ক সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ঝুনা চৌধুরী, ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা প্রমুখ। উৎসবে মোট নয়টি নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিনে দুটি নাটক মঞ্চস্থ হয়।