ঝুঁকিপূর্ণ দৃশ্যে অক্ষয় ও এব্রাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ফড়িংটা মাথার ওপর বার কয়েক চক্কর দিল। হেলিপ্যাডের ওপর এসে গতি কমাল চপারটা। ঘটনাটা এখনই ঘটবে। সবাই রুদ্ধশ্বাসে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। চপারের পেট থেকে বেরিয়ে এল দুটি মানুষ। উড়ন্ত চপার থেকে লাফিয়ে পড়ল তারা। প্রায় নিখুঁত অবতরণ। একবারেই ধারণ করা হলো দৃশ্যটা। হাঁপ ছেড়ে যেন বাঁচলেন প্রযোজক কৃশিকা লুলা। কোনো স্ট্যান্টম্যান এমনকি কোনো সহায়তা ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্যটি করতে চেয়েছিলেন অক্ষয় কুমার ও জন এব্রাহাম। গত সপ্তাহে ব্যাংককে দেশি বয়েজ ছবির শুটিংয়ে দৃশ্যটি ধারণ করা হয়। প্রযোজক লুলা বলেন, ‘সত্যি আমি ভয় পেয়েছিলাম। হূ ৎ পিণ্ডের ধুকপুকানি যেন বন্ধ হয়ে গিয়েছিল। অক্ষয় ও জনকে এতটা ঝুঁকি নিতে বারণ করেছিলাম। কিন্তু তাঁরা শোনেননি। সত্যি তাঁরা সাহসিকতার পরিচয় দিয়েছেন।’ টিএনএন।