ঝুঁকিপূর্ণ দৃশ্যে অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনেতা-অভিনেত্রীরা ডামি ব্যবহার করেন। সাধারণত এটাই নিয়ম। অপু বিশ্বাস এবার কোনো ডামি ছাড়াই ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অংশ নিলেন। দৃশ্যটি ছিল একটি টেবিলের কাঁচ হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলার। সেটি সফলভাবেই শেষ করেছেন অপু। উত্তরার মন্দিরা শুটিং হাউসে মাই ডার্লিং ছবির শুটিংয়ে এই দৃশ্যটি ধারণ করা হয়।
অপু বলছিলেন, ‘দৃশ্যটি করার জন্য পরিচালক ডামি ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু দৃশ্যটি আমার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছিল না। সে কারণেই কাজটা করতে হলো। এ ধরনের ঝুঁকিপূর্ণ দৃশ্য এবারই প্রথম করলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো।’
সঙ্গে স্বীকার করলেন, ‘হাতে সামান্য ব্যথা পেয়েছি। এ ছাড়া তেমন কিছু হয়নি।’