ঝুঁকিপূর্ণ দৃশ্যে কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতারাই শুধু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করবেন—এমন ধারণা ভেঙে দিয়েছেন কারিনা কাপুর। কয়েক দিন আগেই এই অভিনেত্রী ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন। গোলমাল-৩ ছবির শুটিং চলছিল। একটি দৃশ্যে চলন্ত গাড়ির বনেটে দাঁড়াতে হবে।পরিচালক স্টান্ট-গার্ল নিতে চাইলেন। কিন্তু কারিনা রাজি হলেন না। তিনি নিজেই ওই দৃশ্যে অভিনয় করবেন। বনেটে উঠে দাঁড়ালেন কারিনা। পা দুটো গাড়ির সঙ্গে বেঁধে দেওয়া হলো। কিন্তু গাড়ি ডানে-বাঁয়ে মোড় নেওয়ার সময় ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে কারিনার জন্য। একদিকে ভারসাম্য রক্ষা, অন্যদিকে চোখেমুখে অভিনয়ের ভাবটা ঠিক আনা চাই। শেষমেশ দুটো কাজে ভালোভাবেই উতরে যান। ওয়েবসাইট।