টনি অ্যাওয়ার্ডে হলিউড তারকাদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে মঞ্চনাটকেও হলিউড তারকাদের জয়জয়কার। এ বছর অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস, স্কারলেট জোহানসন ও অভিনেতা ডেনজেল ওয়াশিংটন টনি অ্যাওয়ার্ড পেয়েছেন। গত রোববার জমকালো এক অনুষ্ঠানে তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংগীতনির্ভর হাসির নাটক এ লিটল নাইট মিউজিক-এ অভিনয়ের জন্য ক্যাথরিন জেটা-জোনস সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ ভিউ ফ্রম দ্য ব্রিজ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন স্কারলেট জোহানসন। আর ফেঞ্চেস নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ওয়েবসাইট।