টনি পুরস্কারের মনোনয়ন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্কিন টনি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা জুড ল ও অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস। মঞ্চনাটক হ্যামলেট-এ অভিনয়ের জন্য জুড ল এই মনোনয়ন পেলেন। আরও মনোনয়ন পেয়েছেন আলফ্রেড মলিনা (রেড) ও ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)। জেটা-জোনস এ লিটল নাইট মিউজিক ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। ১৩ জুন নিউইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ওয়েবসাইট।