টপচার্ট

সংগীত
১. সেনোরিটা (শন মেন্ডেস ও ক্যামিলা ক্যাবেয়ো)
২. ব্যাড গাই (বিলি আইলিশ)
৩. ট্রুথ হার্টস (লিজো)
৪. ওল্ড টাউন রোড (লি নাজ এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
৫. র্য নসম (লি টেকা)
সূত্র: বিলবোর্ড
হলিউড
১. অ্যাঞ্জেল হ্যাজ ফলেন (জেরার্ড বাটলার, মর্গান ফ্রিম্যান)
অলিম্পাস হ্যাজ ফলেন ও লন্ডন হ্যাজ ফলেন সিনেমা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান ও জেরার্ড বাটলার জুটি। ফলেন সিরিজের তৃতীয় কিস্তি অ্যাঞ্জেল হ্যাজ ফলেন নিয়ে আবারও তাঁরা পর্দায়। অ্যাকশন আর টানটান উত্তেজনায় ঠাসা এই সিরিজটির তৃতীয় কিস্তিও দর্শকের পছন্দের শীর্ষে। তাই তো হলিউডেও এখন শীর্ষে অবস্থান করছে গত ২৩ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি।
২. গুড বয়েজ (জ্যাকব ট্রেম্বলে, মলি গর্ডন)
৩. দ্য লায়ন কিং (অ্যানিমেশন, কণ্ঠ: ডোনাল্ড গ্লোভার, বিয়ন্সে নোয়েলস, সেথ রোগান)
৪. ওভারকামার (অ্যালেক্স কেনড্রিক, প্রিসিলা শিরে)
৫. ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হবস অ্যান্ড শ (জ্যাসন স্ট্যাথাম, ডোয়াইন জনসন, ইদরিস এলবা)
সূত্র: বক্সঅফিস মোজো
বলিউড
১. সাহো (প্রভাস, শ্রদ্ধা কাপুর)
ভারতের দক্ষিণী তারকা প্রভাসের এই ছবি দিয়ে বলিউড অভিষেক হলো। গত ৩০ আগস্ট ভারতে মুক্তি পাওয়া ছবিটির এ পর্যন্ত আয় ৯৩ কোটি ২৮ লাখ রুপি (শুধু হিন্দি সংস্করণের আয়)। ছবিটি মুক্তির দিনে পুরো ভারতে ৬৮ কোটি রুপি আয় করে, যা বলিউড বক্সঅফিসে ঝড় তোলা অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, ভারত, থাগস অব হিন্দুস্তান, হ্যাপি নিউ ইয়ারের মতো ছবিকেও পেছনে ফেলে দিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুজিত। যদিও সাহো নিয়ে নেতিবাচক পর্যালোচনা ও ফরাসি এক পরিচালকের ছবি থেকে গল্প চুরির অভিযোগ উঠেছে।
২. মিশন মঙ্গল (অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসি পান্নু)
৩. বাতলা হাউস (জন আব্রাহাম, ম্রুনাল ঠাকুর)
৪. সুপার থার্টি (হৃতিক রোশন, ম্রুনাল ঠাকুর)
৫. ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হবস অ্যান্ড শ (জ্যাসন স্ট্যাথাম, ডোয়াইন জনসন, ইদরিস এলবা)
সূত্র: বলিউড হাঙ্গামা